ভারতে এক মোবাইল নম্বরের জন্য ১৫ দিনে ১৭ লাখ আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে অভিন্ন মোবাইল নম্বর সেবা—এমএনপি (মোবাইল নাম্বার পোর্টেবিলিটি) চালু হওয়ার প্রথম ১৫ দিনে ১৭ লাখেরও বেশি মোবাইল গ্রাহক বর্তমান মোবাইল নাম্বার অক্ষুণ্ন রেখে অন্য মোবাইল ফোন সংযোগদাতা সংস্থায় যাওয়ার আবেদন করেছেন। ২০ জানুয়ারি ভারতের রাজধানী নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী চালু করেছেন এই এমএনপি। —অমর সাহা, কলকাতা