ভারতে গুগলের বিনা মূল্যে এসএমএস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে গুগল জিমেইল ব্যবহারকারীদের বিনা মূল্যে এসএমএস চ্যাট করার সুযোগ দিয়েছে। সম্প্রতি এ চ্যাট-সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চ্যাট বার্তা জিমেইল থেকে সরাসরি মোবাইল ফোনে পাঠাতে পারবেন। শুরুর দিকে, গুগল একজন ব্যবহারকারীকে ৫০টি ফ্রি এসএমএস করার মতো ক্রেডিট দিচ্ছে, তবে এ ক্রেডিট বাড়ানো যায়। বিনা মূল্যে পাওয়া এ ক্রেডিট ব্যবহার করে কাউকে বার্তা পাঠালে অপর প্রান্ত থেকে ওই ব্যবহারকারীর জবাব পেলে এ ক্রেডিট পাঁচ গুণ বেশি বাড়ানো সম্ভব। এখন ভারতে এয়ারটেল ছাড়া ভোডাফোন, আইডিয়া, রিলায়েন্স, টাটা, এমটিএস ও এয়ারসেল গ্রাহকেরা পাচ্ছেন। —টাইমস অব ইন্ডিয়া