ভারতে জঙ্গি নাশকতা ঠেকাতে নতুন প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সম্ভাব্য জঙ্গি নাশকতা ঠেকাতে এবার নতুন একটি বিভাগ খুলেছে সফটওয়্যার সংস্থা কানেকটিভিটি সিস্টেমস। এই সংস্থা খুলতে চলেছে নিরাপত্তা প্রযুক্তি ও বিশ্লেষণসংক্রান্ত নতুন একটি বিভাগ। কর্তৃপক্ষ ইতিমধ্যে এ নিয়ে কথা বলেছে, ন্যাশনাল ইনটেলিজেন্স গ্রিড কর্তৃপক্ষের সঙ্গে। এ সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিভিন্ন তথ্য সংরক্ষণ করবে। তাদের নতুন প্রযুক্তিই জঙ্গি নাশকতার আগাম সতর্কতা জানাতে পারবে। এ সংস্থার সদর দপ্তর নিউইয়র্কে থাকলেও মোট কর্মীর ৮৫ শতাংশই এখন কাজ করেন কলকাতায়। সংস্থার কর্মকর্তা অভি বসু বলেছেন, এই সংস্থার প্রযুক্তি কাজে লাগিয়ে সম্ভাব্য নাশকতা ঠেকানোর কাজ করা যেতে পারে। —কলকাতা প্রতিনিধি