ভারতে টেলিকম সেবায় ত্রুটি হলে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টেলিকম অপারেটরদের সেবার মান খারাপ হলে অর্থদণ্ড দিতে হবে। সম্প্রতি ভারতের টেলিকম রেগুলেটরি কর্তৃপক্ষ নম্নিমানের সেবার জন্য ১০ লাখ রুপি পর্যন্ত জরিমানা ধার্য করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।এ প্রসঙ্গে ভারতের টেলিকম রেগুলেটরি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১০ টি মানদণ্ডের ভিত্তিতে সেবার মান নির্ধারণ করা হবে। টেলিকম অপারেটরকে প্রতিটি মানদণ্ডের বিবেচনায় খারাপ সেবার জন্য ১০ লাখ রুপি করে জরিমানা দিতে হবে।এক্ষেত্রে এক হাজার গ্রাহকের মধ্যে একজনের বেশি অভিযোগ করলে তা অভিযোগ হিসেবে গণ্য হবে এবং প্রতিটি অপারেটরের মোবাইল ফোন নেটওয়ার্কে ২ শতাংশের বেশি কল ড্রপ করা যাবে না।