ভারতে টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা ৯৪ কোটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালের আগস্ট মাসের তুলনায় চলতি বছরের আগস্টে ভারতের টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। এই বৃদ্ধির হার মুঠোফোনের ক্ষেত্রে বেশি। ভারতে এখন (আগস্ট মাস) মোট টেলিফোন গ্রাহকসংখ্যা ৯৩ কোটি ৯৫ লাখ ৭০ হাজার। এর মধ্যে মুঠোফোনের গ্রাহকসংখ্যা ৯০ কোটি ৮৩ লাখ। বাকিরা ল্যান্ডফোন গ্রাহক। আবার গত বছর আগস্টে এই টেলিফোনের মোট গ্রাহকসংখ্যা ছিল ৮৯ কোটি ৯৭ লাখ ৮০ হাজার। এর মধ্যে মুঠোফোনের গ্রাহক ছিল ৮৬ কোটি ৫৭ লাখ।মুঠোফোনের গ্রাহকসংখ্যার দিক থেকে শীর্ষে এখন আছে এয়ারটেল। মোট মুঠোফোনের গ্রাহকের ২০ দশমিক ২৪ শতাংশ এয়ারটেলের। এর পর আছে ভোডাফোন, রিলায়েন্স, বিএসএনএল ও এমটিএনএল। —অমর সাহা, কলকাতা