ভারতে থ্রিজি মোবাইল সেবা জনপ্রিয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন পরিষেবা এখন দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। কর্মকর্তারা আশা করছেন আগামী তিন বছরের মধ্যে ছয় কোটি মানুষ এই পরিষেবার আওতায় আসবে। একই সঙ্গে গোটা ভারতে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৫ কোটিতে। বর্তমানে এই সংখ্যা রয়েছে ৫০ কোটিরও বেশি। সমীক্ষকেরা মনে করছেন, আগামী ২০১৩ সাল পর্যন্ত গ্রাহক সংখ্যা ১০ শতাংশ হারে বাড়বে। এদিকে ভারতের মোবাইল সংস্থা রিলায়্যান্স কমিউনিকেশনের এবার গ্রাহক সংখ্যা ইতিমধ্যে ১০ কোটি ছুঁয়েছে। সম্প্রতি রিলায়্যান্সের পূর্বাঞ্চলীয় প্রধান খুরশিদ আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী এক হাজার দিনে তাঁদের লক্ষ্যমাত্রা রয়েছে আরও ১০ কোটি গ্রাহকের এবং কোনো একটি দেশে ১০ কোটি গ্রাহক সংখ্যা ছোঁয়ার নিরিখে রিলায়্যান্স বিশ্বে চতুর্থ স্থান দখল করেছে। এখন অবশ্য শীর্ষে রয়েছে চায়না মোবাইল, দ্বিতীয় স্থানে চায়না ইউনিকম এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের ভারতী এয়ারটেল। এখন কলকাতাসহ পশ্চিমবঙ্গে রয়েছে তাঁদের ৮০ লাখ গ্রাহক বলেও জানান তিনি। —অমর সাহা, কলকাতা