ভারতে পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস ও গ্লোবাল ব্র্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্য পরিবেশকদের পুরস্কৃত করে লেনোভো। সেখানে লেনোভো ইমার্জিং পার্টনার হিসেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং লেনোভো গ্রোথ পার্টনার হিসেবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের নাম ঘোষণা করা হয়। গ্লোবাল ব্র্যান্ডের পক্ষে চেয়ারম্যান আবদুল ফাত্তাহ ও পরিচালক জসিম উদ্দিন খন্দকার এবং স্মার্ট টেকনোলজিসের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জাফর আহমেদ পুরস্কার গ্রহণ করেন। এ সময় লেনোভো ভারতের পরিচালক রাজেশ থারানি, মহাব্যবস্থাপক নিরাজ পাঞ্চুয়েলি, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক শেখর কর্মকার, বিক্রয় ব্যবস্থাপক রাশেদ কবির, গ্লোবাল ব্র্যান্ডের উপমহাব্যবস্থাপক (লেনোভো) হাসান রিয়াজ এবং স্মার্ট টেকনোলজিসের লেনোভো বিজনেস হেড (আইটি) এ এস এম শওকত মিল্লাত উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি