ভারতে বন্ধ হচ্ছে অবাঞ্ছিত কল ও এসএমএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাঞ্ছিত ফোনকল ও এসএমএস বন্ধ করার দীর্ঘদিনের দাবি ছিল ভারতের টেলিফোন গ্রাহকদের। এবার সেই ডাকে সাড়া দিয়েছে ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ভারতের টেলিফোন নিয়ন্ত্রণকারী সংস্থা ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া’ বা ট্রাই ঘোষণা দিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ল্যান্ড লাইন ও মোবাইল ফোনে আসা অবাঞ্ছিত ফোনকল ও এসএমএস। এ লক্ষ্যে চালু হচ্ছে একটি নতুন ডিএনডি নম্বর (ডু নট ডিস্টার্ব) ১৯০৯। মোবাইল গ্রাহকেরা বিনা খরচায় এই নম্বরে ফোন বা এসএমএস করে রেজিস্টার্ড করতে পারবেন তাঁদের নম্বর। এর পরেই সংশ্লিষ্ট মোবাইল কোম্পানি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জানিয়ে দেবে গ্রাহককে। বিভিন্ন টেলিফোন পরিষেবা সংস্থা এই নিয়ম না মানলে তাদের জন্য আর্থিক জরিমানারও বিধান রাখা হয়েছে। —অমর সাহা, কলকাতা