ভারতে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে এখন দ্রুতগতিতে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। আগামী পাঁচ বছরে এই সংখ্যা তিন গুণ হয়ে যাবে। সম্প্রতি ইন্টারনেটস নিউ বিলিয়নের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে ইন্টারনেট ব্যবহারকারী আট কোটি ১০ লাখ যা ২০১৫ সালের মধ্যে বেড়ে হবে ২৩ কোটি ৭০ লাখে! রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং ইন্দোনেশিয়া মিলে এই সংখ্যা দাঁড়াবে ১২০ কোটি। আর এর সঙ্গে জাপান ও আমেরিকা যোগ হলে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে তিন গুণেরও বেশি। —অমর সাহা, কলকাতা