প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে মোবাইল সংযোগদাতা তৃতীয় বৃহত্তম সংস্থা ভোডাফোন-এসার লিমিটেড থেকে এসার তাদের মালিকানা স্বত্ব তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আপাতত এখন যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ভোডাফোন একাই সেবা চালিয়ে যাবে।মূলত ভোডাফোনের সঙ্গে রুইয়া গোষ্ঠীর মালিকানাধীন এসারের সম্পর্কে চিড় ধরায় মালিকানা স্বত্ব তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় এসার। এতে সম্মত হয় ভোডাফোন। ঠিক হয়, এসার ৫০০ কোটি ডলারে তাদের ৩৩ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে বাজারে। কিনবে কারা, তা এখনো ঠিক হয়নি। এর আগে এই সেবার নাম ছিল হাচিসন-এসার। হংকংয়ের হাচিসন হোয়ামপোয়া গ্রুপের সঙ্গে এসার যৌথ উদ্যোগ নিয়ে গড়ে উঠে হাচিসন-এসার। ২০০৭ সালে এক হাজার ১০০ কোটি ডলার খরচ করে ভোডাফোন হাচিসনের শেয়ার কিনে নেয়। —অমর সাহা, কলকাতা