ভারতে মুঠোফোনে প্যানিক বাটন যোগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের নিরাপত্তা সুরক্ষিত করতে এবার ভারতে মুঠোফোনে যোগ হচ্ছে প্যানিক বাটন বা বিপৎসংকেত পাঠানোর বোতাম। হঠাৎ আক্রান্ত হলে বা বিপদে পড়লে এই বোতামে চাপ দিয়েই নারীরা তাদের বার্তা পৌঁছে দিতে পারবে যথাযথ কর্তৃপক্ষের কাছে। নারীরা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে চরাফেরা করতে পারে, সে জন্যই এই বোতাম যোগ করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।
ভারতের মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী এই পরিকল্পনার কথা জানিয়েছেন সম্প্রতি। এই বিষয়ে তিনি মুঠোফোন নির্মাতাদের সঙ্গেও কথা বলেছেন। কয়েক মাসের মধ্যে এ ধরনের মুঠোফোন বাজারে আসবে বলেও জানিয়েছেন মানেকা গান্ধী।
অমর সাহা, কলকাতা