ভারতে মুঠোফোনে আবহাওয়া বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়ার পূর্বাভাস বা আগাম আবহাওয়া বার্তা মুঠোফোনে পাওয়ার এক নতুন উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই লক্ষ্যে মোবাইল ফোন সেবাদানকারী সংস্থার সঙ্গে শিগগিরই একটি চুক্তি করতে যাচ্ছে। যদিও এখন আবহাওয়া দপ্তরের নিজস্ব ওয়েবসাইট ও টোল ফ্রি টেলিফোন থেকেও আবহাওয়ার পূর্বাভাস পেয়ে আসছে, তবুও নতুন এ সেবায় আরও বেশিসংখ্যক মানুষ উপকৃত হবে। আলীপুরের আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে, প্রথম পর্যায়ে মোবাইলের মাধ্যমে আবহাওয়া বার্তা পাঠানো হবে। পরে রুটিনমাফিক প্রতিদিনকার আবহাওয়ার পূর্বাভাস জানানো হবে। —অমর সাহা, কলকাতা