ভারতে মুঠোফোনের বিকিরণ প্রতিক্রিয়া দেখতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন বা মুঠোফোনের টাওয়ার (বিটিএস) থেকে যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ নির্গত হয়, তা মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বিকিরণের প্রভাব কীভাবে কমানো যায়, সেই লক্ষ্যে পরামর্শ নেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার আট সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। এই কমিটি খতিয়ে দেখবে কীভাবে বিকিরণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষ করে, জনবসতিপূর্ণ এলাকা, স্কুল-কলেজ ও হাসপাতাল এলাকায় মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার বিষয়টিও খতিয়ে দেখবে কমিটি।শুধু তা-ই নয়, মুঠোফোনের তড়িৎ চুম্বকীয় বিকিরণে মৌমাছি, প্রজাপতি এবং পাখিদের প্রজননের দিকটিও ক্ষতিগ্রস্ত হয়। কমিটি এসব বিষয় খতিয়ে দেখে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবে।—অমর সাহা, কলকাতা প্রতিনিধি