ভারতে মোবাইল কারখানা করছে লেনোভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে স্মার্টফোনের চাহিদার কথা বিবেচনা করে এবার চীনের স্মার্টফোন নির্মাতা লেনোভো ভারতে একটি কারখানা তৈরি করার উদ্যোগ নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অংশ হিসেবে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে এই স্মার্টফোন কারখানা করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যে লেনোভো কারখানা তৈরির কাজ শুরু করে দিয়েছে। এ কারখানায় বছরে ৬০ লাখের বেশি স্মার্টফোন তৈরি হবে।