ভারতে মোবাইল ফোন ব্যবহারকারী ৫৫ কোটির বেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে এখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৫৫ কোটি ৪৮ লাখ। এর মধ্যে ২৯ কোটি ৮০ লাখ ব্যবহারকারী রয়েছেন গ্রামাঞ্চলে। তবে ভারতে মোবাইল সিমকার্ডের সংখ্যা ৬৪ কোটি ৩৪ লাখ।
কারণ, ব্যবহারকারীদের মধ্যে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। অন্যদিকে এখন ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ৩২ লাখ। জাক্সট নামের একটি গবেষণা সংস্থা এই তথ্য দিয়েছে।
—অমর সাহা, কলকাতা