ভারতে মোবাইল ফোনের গ্রাহক ৭৭ কোটির বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ৭৭ কোটি ছাড়িয়েছে। ডিসেম্বর মাসের তুলনায় এই বৃদ্ধির হার ২ দশমিক ৫২ শতাংশ। ভারতের টেলিফোন নিয়ন্ত্রণকারী সংস্থা টেলিফোন রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) তাদের হিসাবে বলেছে, জানুয়ারি মাস পর্যন্ত ভারতের মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৭৭ কোটি ১১ লাখ আট হাজারে। কেবল জানুয়ারিতেই এক কোটি ৮৯ লাখ নয় হাজার মোবাইল ফোনের নতুন গ্রাহক হয়েছে। এখন ফিক্সড ফোন নিয়ে সবমিলিয়ে ভারতের টেলিফোন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ কোটি ৪১ লাখ তিন হাজার। —অমর সাহা, কলকাতা