ভারতে মোবাইলে বিজ্ঞাপনী আয় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মোবাইলে বিজ্ঞাপনী আয় দিন দিন বেড়েই চলেছে। টেলিভিশন এবং পত্রিকার পরেই স্থানটি এখন মোবাইলের দখলে। একটি সমীক্ষায় বলা হয়েছে, চলতি বছরে মোবাইলে বিজ্ঞাপনী আয় ৪ হাজার ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। আর আগামী দুই বছরে অর্থাৎ ২০১৮ সালের মধ্যে এই আয়ের পরিমাণ দাঁড়াবে ১০ হাজার কোটি রুপিতে। এই তথ্য প্রকাশ করেছে ‘মোবাইল মার্কেটিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’।
সংস্থাটির চেয়ারম্যান ডি শিবকুমার এই প্রতিবেদন প্রকাশ করে বলেছেন, ভারতে গত বছর মোবাইল গ্রাহকদের সংখ্যা বিপুলভাবে বেড়েছে। গত বছরেই নতুন গ্রাহক হয়েছেন ৬ কোটি। তিনি আরও বলেন, গ্রাহকসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মোবাইলে বিজ্ঞাপন দেওয়ার প্রবণতাও বাড়ছে।
অমর সাহা, কলকাতা থেকে