ভারতে সাংসদদের জন্য আইপ্যাড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভার সব সাংসদের জন্য আইপ্যাড ব্যবহারের সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এ উপলক্ষে লোকসভার কক্ষে ওয়াই-ফাই ব্যবস্থাও চালু করার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। এক খবরে ইন্দো এশিয়ান নিউজ জানিয়েছে, বিভিন্ন প্রতিবেদন ও তথ্য প্রকাশের জন্য কাগজের ব্যবহার কমাতে ও ডিজিটাল পদ্ধতির বাস্তবায়নে আইপ্যাড ব্যবহার করবেন সাংসদরা।এরই মধ্যে ভারতের লোকসভার ৫৪৩ জন সাংসদের মধ্যে কমপক্ষে ৩০০ জন বিশেষ সুবিধার আওতায় আইপ্যাড কিনেছেন। লোকসভা কক্ষের ওয়াই-ফাই ব্যবহার করে তাঁরা লোকসভা চলাকালে বিভিন্ন তথ্য আদান-প্রদান ও আপডেট করতে পারবেন। ভারতের সরকারের পক্ষ থেকে বিশেষ স্কিমের আওতায় সাংসদদের আইপ্যাড বা স্যামসাং গ্যালাক্সি ট্যাব কেনার জন্য বলা হয়েছিল।এ প্রসঙ্গে কংগ্রেসের সাংসদ দীপা দাস মুন্সি বলেন, ‘এটা দারুণ একটা বিষয়, ওয়াই-ফাইয়ের সুবিধা দ্রুত তথ্য পেতে কাজে আসবে । আমরা সংসদে এ বিষয়টি উপস্থাপন করেছিলাম।’