ভারতে সামাজিক যোগাযোগের নীতি শেখাবে পুলিশ
সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কিছু রীতিনীতি রয়েছে। ভারতের দিল্লিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বিষয়ে তরুণদের সচেতন করার উদ্যোগ নিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।১৪ থেকে ১৮ বছর বয়সী তরুণদের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নীতি মেনে চলার প্রশিক্ষণ দিতে ব্যবস্থা নিচ্ছে দিল্লির সাইবার সেলের পুলিশ। ডেপুটি কমিশনার পদবির কর্মকর্তারা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলার প্রশিক্ষণ দেবেন।সামাজিক যোগাযোগের ক্ষেত্রে হয়রানির হাত থেকে কীভাবে নিজেকে নিরাপদ রাখা যায়, কীভাবে নিরাপত্তা বাড়ানো যায়—এসব বিষয় শেখাবেন ওই কর্মকর্তারা। এমনকি প্রযুক্তি ও সামাজিক যোগাযোগে দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তরুণদের সাইবার সুরক্ষার বিষয়টি শিক্ষা দিতে চান।দিল্লির পুলিশ এ অঞ্চলের সব বিদ্যালয়ে গিয়েই তরুণদের সামাজিক যোগাযোগের রীতিনীতি সম্পর্কে জানাবেন এবং এ ক্ষেত্রে আইনগুলো সম্পর্কে সচেতন করবেন। ইন্টারনেটে শিশুদের হয়রানি, সাইবার অপরাধ রোধ করতেই এ ধরনের ব্যবস্থা নিচ্ছে দেশটি।