ভারতে ২৪০টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় সরকার দেশটিতে ২৪০টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রণালয় এ নির্দেশ দেয়। নির্দেশে বলা হয়, এসব ওয়েবসাইটের মাধ্যমে ‘এসকর্ট সার্ভিস’ চালানো হচ্ছিল। ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান এসব সাইট বন্ধ না করলে তাদের বিরুদ্ধে ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মূলত ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়ানো রুখতে এ ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। গত বছরও ভারতের বেশ কয়েকটি পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করার উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সমালোচনা ও বিক্ষোভের মুখে অবশেষে পিছু হটতে হয় কেন্দ্রীয় সরকারকে।