প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম প্রদেশের গোষ্ঠী-সংঘর্ষ নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে নানা গুজব ছড়ানোর অভিযোগে দেশটির সরকার ২৫০টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এসব সাইটে হিংসাত্মক ঘটনা ও দলে দলে মানুষ পালানোর নকল ছবি প্রকাশ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে ১৫০টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গোয়েন্দারা অভিযোগ করেছে, ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বিদ্বেষপূর্ণ এবং সাজানো ছবি এবং বার্তাও ছড়ানো হচ্ছে। তাই ওই সব ওয়েবসাইটও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। —অমর সাহা, কলকাতা