ভারতে ৩৯ মাসে ১০৩০ সরকারি সাইট বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গত তিন বছর তিন মাসে এক হাজার ৩০টি সরকারি ওয়েবসাইট বেদখল (হ্যাকড) হয়েছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম খোঁজ করে এই তথ্য পেয়েছে। গত মঙ্গলবার ভারতীয় সংসদ লোকসভায় এ কথা বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং।আর পি এন সিং জানান, ৩৯ মাসে গড়ে প্রতিদিন একটি সরকারি ওয়েবসাইট হ্যাকড হয়েছে। তথ্য অনুযায়ী, ২০১০ সালে ৩০৩টি, ২০১১ সালে ৩০৮টি, ২০১২ সালে ৩৭১টি ও চলতি ২০১৩ সালের মার্চ পর্যন্ত ৪৮টি সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়। —অমর সাহা, কলকাতা