ভারতে ৪৯৯ রুপির মুঠোফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাজারে সবচেয়ে কম দামের মুঠোফোন বিক্রি শুরু হয়েছে। কলকাতার মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান মিন্টের তৈরি এ মুঠোফোনের দাম মাত্র ৪৯৯ রুপি। কম দামের এ মুঠোফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। মিন্টের মহাব্যবস্থাপক শ্বেতা ছছরিয়া বলেছেন, এই রঙিন পর্দার মুঠোফোনে রয়েছে এফএম রেডিও ও টর্চ লাইট। এই মুঠোফোনে রাখা যাবে ১০০টি ফোন নম্বর ও ৫০টি এসএমএস। সংস্থা একই সঙ্গে ৯৯৯ রুপি মূল্যের আরও দুটি মডেলের মুঠোফোন ছেড়েছে। এর আগে বাংলা নববর্ষের দিন কলকাতার বাজারে ৫০০ রুপি মূল্যের হ্যান্ডসেট ছেড়েছে কলকাতার মুঠোফোন প্রস্তুতকারক সংস্থা জিপি ইনফোটেক। এই মুঠোফোনের পর্দাও রঙিন। —অমর সাহা, কলকাতা