ভারতে ৬ মাসে বেড়েছে ১০ কোটি মুঠোফোন গ্রাহক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে দ্রুতগতিতে বাড়ছে মুঠোফোনের ব্যবহার। ছয় মাসে গ্রাহকসংখ্যা বেড়েছে ১০ কোটি। ভারতের সাইবার মিডিয়া রিসার্চের (সিএমআর) করা সাম্প্রতিক এক সমীক্ষায় এই তথ্য জানানো হয়েছে। সমীক্ষায় জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে ভারতে মুঠোফোনের গ্রাহক বেড়েছে ১০ কোটি। গত বছরের তুলনায় এই বৃদ্ধির হার ১৬.৬ শতাংশ বেশি। সমীক্ষায় আরও বলা হয়েছে, নতুন গ্রাহকদের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির মুঠোফোন কেনার প্রবণতা বেশি । —অমর সাহা, কলকাতা