ভারতের উইকিমিডিয়ার সঙ্গে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়া দিল্লিতে উইকিমিডিয়া ইন্ডিয়ার কার্যালয়ে উইকিপিডিয়ার বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের (উইকিপিডিয়ান) সঙ্গে গতকাল বুধবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উইকিপিডিয়ার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বাংলা উইকিপিডিয়ায় কীভাবে আরও নতুন উইকিপিডিয়ানদের যোগ করা যায় সে বিষয়ে আলোচনার পাশাপাশি নতুন নতুন বেশ কিছু প্রকল্প নিয়েও কথা হয়েছে। খবর বিজ্ঞপ্তির। বৈঠকে বাংলা উইকিপিডিয়া থেকে কোনো ধরনের প্রকল্প শুরু করা যেতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে। এতে বাংলা উইকিপিডিয়ান নুরুন্নবী চৌধুরী, জাহিদ হোসেন খান, ৃবায়েজিদ ভূঁইয়া যোগ দেন। বৈঠকে উইকিমিডিয়া ভারতের পরামর্শক অ্যালেক্স সিজু, নিতিকা টেন্ডেন, নূপুর রিভাল, সুভাশিষ পানিগ্রাহী উপস্থিত ছিলেন।