ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প আবার চাঙ্গা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব আর্থিক মন্দার ধাক্কা কাটিয়ে এখন ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প আবার চাঙ্গা হয়ে উঠছে। গত দেড় বছরে বিশ্ব আর্থিক মন্দার জেরে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পে যেভাবে বন্ধ হয়ে গিয়েছিল নিয়োগ, চলেছিল কর্মী ছাঁটাই অভিযান—সে অবস্থায় এখন পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যে টিসিএস ও ইনফোফিসের মতো বৃহত্ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আর্থিক মন্দা কাটিয়ে নিয়োগ করেছে প্রচুর কর্মী । ভারতের সর্ববৃহত্ তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস গত অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে ২১ হাজার কর্মী নিয়োগ করেছে। অন্যদিকে ইনফোসিসও ২৪ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। টিসিএসের মুখ্য নিয়োগ কর্মকর্তা অজয় মুখোপাধ্যায় বলেছেন, আগামী এক বছরের মধ্যে তাঁদের সংস্থায় কর্মী সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে। ভারতীয় সফটওয়ার ও তথ্যপ্রযুক্তি সেবার চাহিদা থাকায় অন্যান্য প্রতিষ্ঠানও কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। —অমর সাহা, কলকাতা