ভারতের বাজারে পানি নিরোধক মোবাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাজারে এই প্রথম এল পানি নিরোধক মোবাইল ফোন। আই-বল নিয়ে এসেছে এই ফোন। পানিতে পড়ে গেলেও এ ফোন যথারীতি চালু থাকবে। এই ফোনের দাম রাখা হয়েছে দুই হাজার ৯০০ রুপি। এ ছাড়া আই-বল প্রবীণদের জন্য নিয়ে এসেছে আরেকটি ফোন। এই ফোনটির পেছনে রয়েছে একটি বোতাম। প্রবীণেরা এই বোতামটি চাপলেই চলে আসবে বাড়ির লোকজন। রয়েছে বড় হরফের কিপ্যাড। এটির দাম তিন হাজার ২৫০ রুপি। —অমর সাহা, কলকাতা