ভারতের বাজারে ‘আকাশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ডিসেম্বরের শেষের দিকে ভারতের বাজারে আসছে পৃথিবীর সবচেয়ে সস্তা দামের ট্যাবলেট কম্পিউটার—আকাশ। দাম মাত্র তিন হাজার রুপি। এটি নির্মাণ করেছে ব্রিটেনের ডেটা উইন্ড। ইতিমধ্যে এই আকাশ কেনার জন্য ভারতের তিন লাখ মানুষ বুকিং করেছে। সংস্থা বলেছে, আরও বুকিং চলবে বিনা পয়সায়।ডেটা উইন্ডের মুখ্য নির্বাহী সুনীত সিং বলেছেন, ৯৯ রুপিতে ডেটা পরিষেবা মিলবে। প্রায় নামমাত্র মূল্যেই দেওয়া হবে ইন্টারনেট পরিষেবা।—অমর সাহা, কলকাতা