ভারতের মঙ্গল অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্স অরবিটার মিশন ‘মঙ্গলায়ন’
মার্স অরবিটার মিশন ‘মঙ্গলায়ন’

 লাল গ্রহে ভারতের প্রথম অভিযান।
 মঙ্গলপৃষ্ঠের বৈশিষ্ট্য, খনিজ সম্পদ ও বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহের জন্য ৩০০ দিনব্যাপী অনুসন্ধান।
 খরচ: ৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (৪৫০ কোটি রুপি)।
 ওজন: ১.৩৫ টন।
মার্স অরবিটার মিশন ‘মঙ্গলায়ন’
এশিয়ার প্রথম দেশ হিসেবে মঙ্গল গ্রহের উদ্দেশে নভোযান পাঠিয়েছে ভারত। দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি সি২৫ নামের নভোযানবাহী একটি রকেট গতকাল মঙ্গলবার দুপুরে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) প্রধান কে রাধাকৃষ্ণণ ওই অভিযানের প্রথম ধাপ সফল হয়েছে বলে গতকাল ঘোষণা করেন। মঙ্গলের কক্ষপথে পৌঁছাতে ৩০০ দিন সময় নেবে পিএসএলভি সি২৫।

ভারতীয় বিজ্ঞানীদের মহাকাশ গবেষণা ১৯৬৩ সালে শুরু হয়। দেশটি গতকালের উৎক্ষেপণের মধ্য দিয়ে ইতিহাসে নাম লিখিয়েছে। চীন ও জাপান মঙ্গল অভিযানের চেষ্টা চালিয়ে যথাক্রমে ২০১১ ও ২০০৩ সালে ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের একাধিক দেশ ইতিমধ্যে মঙ্গলের কক্ষপথে নভোযান পাঠিয়েছে। সূত্র: আইএসআরও/এএফপি/নাসা/জেপিএল-ক্যালটেক।