ভারতের মোবাইল ফোনের গ্রাহক ৫৮ কোটির বেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুতগতিতে বাড়ছে ভারতের মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা। গত মার্চ মাসেই বেড়েছে অন্তত দুই কোটি গ্রাহক। এখন সব মিলিয়ে ভারতের মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ৫৮ কোটি ৪৩ লাখ ২০ হাজারে। গত মঙ্গলবার ভারতের টেলিফোন নিয়ন্ত্রক সংস্থা ‘টেলিকম রেগুলেটরি অথোরিটি অব ইন্ডিয়া—ট্রাই’ এ তথ্য জানিয়েছে দিল্লিতে। ট্রাইয়ের তথ্যে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। ফেব্রুয়ারিতে ছিল ৫৬ কোটি ৪০ লাখ ২০ হাজার গ্রাহক। এখন ভারতে মোবাইল ও ল্যান্ড ফোন মিলিয়ে গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ১২ লাখ ৮০ হাজার। —অমর সাহা, কলকাতা