ভারতের ১৪ হাজার থানায় তথ্যপ্রযুক্তির সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ ও অপরাধীদের সম্পর্কে আরও বেশি করে তথ্যবিনিময়ের জন্য এবার ভারতের অন্তত ১৪ হাজার থানা এবং ছয় হাজার পুলিশ ভবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ফলে দেশের নানা অপরাধ ও অপরাধী সম্পর্কে ওইসব থানা তথ্য আদান-প্রদান করতে পারবে। গত মঙ্গলবার ভারতীয় সংসদ লোকসভায় এই তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মাকেন। এ জন্য খরচ ধরা হয়েছে দুই হাজার কোটি রুপি। এই পরিকল্পনার আওতায় কেবল উত্তর প্রদেশেরই আনা হচ্ছে এক হাজার ৪৬৪টি থানা। দেশের পুলিশি ব্যবস্থাকে আরও আধুনিক করার জন্য এই পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এরই মধ্যে প্রথম দফায় বরাদ্দ করা হয়েছে ১৮২ কোটি ৯০ লাখ রুপি। —অমর সাহা, কলকাতা