ভারতের ৪০০ রেলস্টেশনে গুগলের ওয়াই-ফাই

ভারতের প্রায় ৪০০ রেলস্টেশনে ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করছে সার্চ ইঞ্জিন গুগল। এই নেটওয়ার্ক থেকে বিনা মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। ইন্ডিয়ান রেলওয়ের সহযোগিতায় এ প্রকল্পে গুগল ফাইবার প্রকল্পের সহায়তায় দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করার কথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। ‘প্রজেক্ট নীলগিরি’ নামের এ প্রকল্পটি ধীরে ধীরে ভারতের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানেও সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।
গুগল ও ইন্ডিয়ান রেলওয়ের তথ্য অনুযায়ী, ওয়াই-ফাই হটস্পটগুলোর সাহায্যে রেলওয়ে যাত্রীরা স্টেশনে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে একজন ব্যবহারকারী প্রথম ৩৪ মিনিট দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন, যা পরবর্তী সময়ে ইন্টারনেটের গতি কিছুটা কমে যাবে। আগামী ৪ মাসের মধ্যেই প্রকল্পের সুবিধা সাধারণ ব্যবহারকারীরা পেতে শুরু করবেন বলেও ধারণা প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের।
এবিপি লাইভ ও ইন্ডিয়া টাইমস