ভার্চুয়াল জগতে মুসা ইব্রাহীমের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইট এভারেস্ট, ড্রিংক এভারেস্ট, স্লিপ এভারেস্ট: অল এভারেস্ট’। নিজের স্বপ্নের কথা ভার্চুয়াল দুনিয়ায় এভাবেই জানিয়েছিলেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। গত বছরের ৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ ও খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে (www.twitter.com/beyondallpeaks) এভাবেই নিজের স্ট্যাটাস লিখেছিলেন তিনি। ২৩ মে প্রথম বাংলাদেশির এভারেস্টে ওঠার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভার্চুয়াল জগতে। বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে বাংলা ব্লগ সাইটগুলোতেও এ আলোচনা হয় আর শুভেচ্ছাবাণী বাড়তে থাকে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে (www.facebook.com) নিজেদের স্ট্যাটাসে এ খবর দিয়ে দেন অনেকেই। আবার মুসা ইব্রাহীমের ক্লাব নর্থ আলপাইন ক্লাবের (www.facebook.com/home.php?#!/group.php?gid=15423434221&ref=ts) পৃষ্ঠায় জমতে থাকে অভিনন্দন বার্তা। সফলতার এ খবর শিরোনাম হয় বিভিন্ন ওয়েবসাইটে। বাংলা ব্লগ সামহোয়ারইন ব্লগে (www.somewhereinblog.net/blog/noticeblog/ 29161804) এ খবর স্টিকি (নির্বাচিত) করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্লগার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে লিখে চলেছেন ব্লগ দুনিয়ায়। হিমালয়ান গাইড (www.himalayanguides.com/ news_and_events.php) খবরটি বিশেষভাবে প্রকাশ করে। এ ছাড়া বিবিসি বাংলা (www.bbc.co.uk/bengali/news/ 2010/05/100523_mk_everest_follow.shtml), এএফপি (www.app.com.pk/en_/index.php?option= com_content&task=view&id=103884&Itemid=2), জিনিউজ (www.zeenews.com/news628860.html), দি হিন্দু (www.beta.thehindu.com/news/international/ article436908.ece), পিটিআই (www.ptinews.com/ news/665597_Bangladeshi-scribe-conquers-Mt—Everest) সহ বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয় এ সংবাদ। জার্মানভিত্তিক ওয়েবাসাইট ডয়েচে ভেলে (www.dw-world.de/dw/article/0,,5605963,00.html) বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে। বাংলা (http://bn.wikipedia.org/ wiki/মুসা-ইব্রাহীম) ও ইংরেজি (http://en.wikipedia.org/ wiki/Musa_Ibrahim) উইকিপিডিয়ায় খোলা হয়েছে পৃষ্ঠা। ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে (www.youtube.com/watch?v=ai4aGrpPRVg) সাক্ষাৎকারসহ বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়। বিশেষ আনন্দের এ খবর ইন্টারনেটের বিশাল দুনিয়ায় হাজারো মানুষ জেনে নেয় আর শুভেচ্ছা জানায়। এ বিজয়ী বীরের দেশে আসার অপেক্ষা এখন। তখন আবার জমে উঠবে ভার্চুয়াল জগৎ। —নুরুন্নবী চৌধুরী