
কবি বলেছেন, ‘সখী, ভালোবাসা কারে কয়?’ নানা মুনির নানা মত। রস+আলোর পক্ষ থেকে আরও কিছু গুণীজনের সঙ্গে কথা বলে ভালোবাসার সংজ্ঞা জানার চেষ্টা করেছেন শাহাদাত হোসেন
রসায়নবিদ
দুটি হৃদয়ের বিক্রিয়ায় পরস্পরের প্রতি যে বিশেষ অনুভূতি উৎপন্ন হয়, তাকে ভালোবাসা বলে।
পদার্থবিজ্ঞানী
বাহ্যিক চাপ থাকা সত্ত্বেও যে বন্ধন স্থিতিস্থাপক হয়, তাকে ভালোবাসা বলে।
ফার্মাসিস্ট
যে ওষুধ সেবনে দুটি মন এক হয়ে যায়, তাকে ভালোবাসা বলে।
লেখক
যাকে কোনো বিশেষণে বিশেষায়িত করা যায় না, তাকেই বলে ভালোবাসা।
ব্যবসায়ী
যে কারণে বিশেষ দিবসে জিনিসপত্রের বিক্রি বেড়ে যায়, তাকে ভালোবাসা বলে।
ঠিকাদার
রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করলেও যখন কেউ সমালোচনা করে না, তখন তাকে ভালোবাসা বলে।
ক্রিকেটার
জীবনের যে ইনিংসে কেউ কাউকে হারাতে চায় না, তাকে বলে ভালোবাসা।
ব্যাচেলর
বাড়িওয়ালা যদি নিঃশর্তে তাঁর ভালো বাসাটি ব্যাচেলরদের ভাড়া দেন, তাহলে তাকেই ভালোবাসা বলে।
রস+আলো
হাসির কোনো উপাদান না থাকার পরও যে কারণে পাঠক রস+আলোর এই লেখাটি পড়লেন, তাকেই আমরা বলি ভালোবাসা।