ভালোবাসা দিবসে যথোপযুক্ত উপহার
আজ বাদে কাল ভালোবাসা দিবস। অনেকেই এ উপলক্ষে ভালোবাসার মানুষটাকে উপহার দেবেন নানা কিছু। প্রেমিক/প্রেমিকার বৈশিষ্ট্য অনুযায়ী কার উপহার কেমন হওয়া উচিত, তা-ই ভেবেছেন মো. মিকসেতু

ফেসবুক সেলিব্রিটি প্রেমিকের জন্য
তোমার স্ট্যাটাসগুলোতে অনেক লাইক পাও, জানি। কিন্তু বাক্যগুলো এত ভুলে ভরা থাকে যে পড়ার পর অ্যাংরি রিয়্যাকশন দিতে ইচ্ছা করে। আশা করি, এটা কাজে লাগবে।
ইতি
ঘুমন্ত শুঁয়োপোকা
সিরিয়াল আসক্ত স্ত্রীর জন্য
টিভি সিরিয়ালের মাঝখানে হাই ড্রামা বিট, বিদ্যুতের ঝলকানি আর পরতে পরতে রহস্যের জট দেখার সময় প্রায়ই প্রেশার হাই হয়ে যায়। উপহারটা কাজে লাগলে
ধন্য হব।
ইতি
তোমার ছেলের বাবা

অতি ব্যস্ত ইঞ্জিনিয়ার স্বামীর জন্য
সময় না দেওয়া নিয়ে আর কত অজুহাত দেবে? কিছু সময় পাঠালাম। বের করে নিয়ো।
ইতি
তোমার রেবেকা
ব্যবসায়ী বন্ধুর জন্য
শুনলাম, ব্যবসায় লস খেতে খেতে নাকি শুকিয়ে শুঁটকি হয়ে গেছিস? মেপে জানাস, ওজন কতটা লস হলো। ভাবছি ভুঁড়ি কমানোর জন্য জিমে না গিয়ে আমিও ব্যবসায় নেমে পড়ব।
ইতি
তোর বাল্যবন্ধু আক্কাস

ক্রিকেটার প্রেমিকের জন্য
ক্যাচ, রান আউট, স্ট্যাম্পিং—এই মিসগুলো কম করে একটু আমাকে মিস করলেও তো পারো!
বিরোধীদলীয় নেত্রীর জন্য
একদম খেতের সরিষা থেকে তৈরি তেল। নাকে দেওয়া মাত্রই ঘুম চলে আসে। উপহার গ্রহণ করে বাধিত করবেন।
ইতি
আপনাদের দয়ায় বেঁচে থাকা জনতা
খুঁজে না পাওয়া তদন্ত কমিটির জন্য
প্রতিটা ঘটনার পর একটা করে তদন্ত কমিটি গঠিত হয়। এরপর না খোঁজ পাওয়া যায় তদন্ত প্রতিবেদনের, না পাওয়া যায় আপনাদের। একটা টর্চলাইট উপহার রইল। প্রয়োজনে টর্চ জ্বেলে হলেও তদন্ত প্রতিবেদনগুলোকে আলোর মুখ দেখান।
ইতি
রস+আলোর পাঠক, লেখক ও শুভানুধ্যায়ী