ভালোবাসার দিনে এল ম্যাচস্টিক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার গল্প বলার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করল বন্ধু খোঁজার আন্তর্জাতিক অ্যাপ্লিকেশন ‘ম্যাচস্টিক্স’। বিভিন্ন দেশে ম্যাচস্টিক্সের শাখা রয়েছে। অনুষ্ঠানে সেলফি তোলা, মজার সব খেলা আর গানের আয়োজন ছিল। ম্যাচস্টিক্সের সমন্বয়কারী প্রতিষ্ঠান কুকিজারের পক্ষে অর্চিতা কণ্ডু বলেন, ‘আমরা অনেক গল্প পেয়েছি। ভালোবাসার অদ্ভুত সব গল্প। সেরা গল্পগুলো নিয়ে পরবর্তী সময়ে টেলিছবি তৈরি করার পরিকল্পনা আছে আমাদের।’
রবীন্দ্র সরোবরে সেদিন তৈরি করা হয়েছিল হৃদয়াকৃতির বিরাট কাঠামো। নিজেদের ভালোবাসার গল্প লিখে দর্শনার্থীরা তা সাঁটিয়ে দিয়েছেন সেই ‘বিরাট হৃদয়ে’। ম্যাচস্টিক্স অ্যাপ দিয়ে বন্ধু খোঁজা যাবে। বিস্তারিত ফেসবুক পাতায়: fb.com/matchstixbangladesh।