মনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ
ইংরেজি ২য় পত্রে ভালো করার নিয়মকানুন জেনে নাও।
Ques. No. 1 (Using right form of verbs): এ ক্ষেত্রে Clue সহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থানসংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। Number, Person ও Tense অনুযায়ী ছাত্রছাত্রীদের verb-এর সঠিক রূপ ব্যবহার করে passageটি পূরণ করতে হবে।
Ques. No. 2 (Using appropriate preposition): এ ক্ষেত্রে Clue-সহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থানসংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত preposition ব্যবহার করে passageটি পূরণ করতে হবে।
Ques. No. 3 (Using articles where necessary): এ ক্ষেত্রে ১০টি শূন্যস্থানসংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের যেখানে প্রয়োজন সেখানে article (a, an, the) ব্যবহার করতে বলা হবে। কিছু শূন্যস্থান থাকবে, যেখানে কোনো article ব্যবহারের প্রয়োজন নেই, সেখানে X চিহ্ন বসাতে হবে।
Ques. No. 4 (Using linking words): এ ক্ষেত্রে clue-সহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থানসংবলিত একটি প্যাসেজ থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত linking word ব্যবহার করে প্যাসেজটি পূরণ করতে হবে।
Ques. No. 5 (Phrase and Idioms): এ ক্ষেত্রে ৫টির অধিক ফ্রেইজ অ্যান্ড ইডিয়মস দেওয়া থাকবে। এর যেকোনো ৫টি Phrase and Idioms দিয়ে ৫টি sentence তৈরি করতে হবে।
Ques. No. 6 (Changing the form of speech): এ ক্ষেত্রে Direct speech-এর একটি ছোট passage দেওয়া থাকবে। এটিকে indirect speech-এ পরিণত করতে হবে।
Ques. No. 7 (Transformation of sentences): এ ক্ষেত্রে একটি প্যাসেজ থাকবে এবং প্যাসেজের অন্তর্ভুক্ত ৫টি বাক্যের নিচে দাগ টানা থাকবে। প্রতিটি বাক্যের ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে।
Ques. No. 8 (Making tag questions): এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উপযুক্ত Tag question দিয়ে ৫টি শূন্যস্থান পূরণ করতে হবে। এ অংশটি ডায়ালগ আকারে দেওয়া থাকবে।
Ques. No. 9 (Completing sentences): এ ক্ষেত্রে ৫টি Incomplete sentence দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত শব্দগুচ্ছ sentenceগুলোকে পূরণ করতে হবে।
Ques. No. 10 (Cloze tests): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ১০টি শূন্যস্থানসংবলিত একটি প্যাসেজ দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের number, person ও tense অনুযায়ী এবং parts of speech ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করবে।
Ques. No. 11 (Writing reports/paragraph) : পরীক্ষায় Report Writing বা paragraph Writing-এর যেকোনো একটির ওপর প্রশ্ন থাকবে। বিকল্প কোনো প্রশ্ন থাকবে না।
Ques. No. 12 (Short composition): ছাত্রছাত্রীদের নিজেদের সম্পর্কে অথবা কোনো বিষয়, কোনো বস্তু, কোনো স্থান বা ঘটনা সম্পর্কে একটি ছোট কম্পোজিশন লিখতে বলা হবে।
Ques. No. 13 (Writing formal/informal letter): পরীক্ষায় formal letter /informal letter-এর যেকোনো একটি লিখতে বলা হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না।
Ques. No. 14 (Writing dialogue/summary): এ ক্ষেত্রে প্রদত্ত situation-এর ওপর একটি dialogue লিখতে বলা হবে। dialogue-এর বিষয়টি অবশ্যই ছাত্রছাত্রীদের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। dialogue writing-এর বিকল্প প্রশ্ন হিসেবে summary writing হতে পারে।
Ques. No. 15 (completing a story): এ ক্ষেত্রে কোনো story বা কাল্পনিক কাহিনির কয়েক লাইন প্রথমে দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের তাদের নিজ কল্পনাশক্তি দিয়ে এটিকে সম্পন্ন করতে হবে।