ভালো করে পড়বে পাঠ্যবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এস এম হাবিব উল্লাহ, প্রভাষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম
প্রিয়শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষায় ভালো করার জন্য কিছু নিয়মকানুন মানতে হবে। যে প্রশ্নোত্তরে জটিলতা রয়েছে, সেসব প্রশ্ন ভালো করে বুঝে উত্তর দিতে হবে। তত্ত্বীয় প্রশ্নোত্তর লেখার সময় যেসব বিষয় মনে রাখবে সেসব হলো: প্রশ্নের সংজ্ঞা চাওয়া না হলেও সংজ্ঞা বা সংক্ষিপ্ত পরিচিতি দিতে হবে। ভাগ ও প্রকারের মিশ্রণ করা যাবে না। যেমন: কমিপউটারের সংগঠনকে তিন ভাগে ভাগ করা যায়। কেউ যদি লেখে কমিপউটারের সংগঠন তিন প্রকার, তাহলে তার উত্তর পুরোটাই ভুল।
প্রশ্নে চিত্র উল্লেখ করা না থাকলেও চিত্র দিতে হবে। চিত্রের নিচে চিত্রের নাম উল্লেখ করতে হবে। চিত্র পেনসিল দিয়ে আঁকা ভালো। চিত্রে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। ফ্লোচার্টের ক্ষেত্রে সংযোগ বা প্রবাহ দিক অবশ্যই উল্লেখ করতে হবে। ফ্লোচার্টের নিচে ফ্লোচার্টের নাম উল্লেখ করতে হবে। সুডোকোড খুব সাবধানে লিখতে হবে, যাতে কোনো প্রোগ্রামিংয়ের ভাষার সঙ্গে না মিলে যায়। প্রোগ্রামিং লেখার সময় সিনট্যাক্স ও সিমেনটিক্স এরর রাখা যাবে না।
প্রজন্ম লিখতে হলে প্রজন্মের সাল ও উদাহরণ না চাইলেও লিখতে হবে। অযথা প্রশ্নোত্তর দীর্ঘ করবে না। ডিজিটাল লজিক ও সংখ্যাপদ্ধতি থেকে আসা প্রশ্নে একটু বাড়তি নজর দিতে হবে।