ভালো স্বাস্থ্যের নতুন প্রযুক্তি ‘গেমিফিকেশন’
স্বাস্থ্য রক্ষায় ভিডিও গেম সংশ্লিষ্ট নতুন একটি প্রযুক্তি ‘গেমিফিকেশন’। এ প্রযুক্তিটির দ্রুত বিস্তার ঘটছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ‘সিইএস’ মেলায় গেমিফিকেশন সংশ্লিষ্ট অনেক পণ্যের দেখা মিলেছে। স্থূলতা, ডায়াবেটিসের মতো জটিল সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান উপায় নিয়ে কাজ করা হচ্ছে গেমিফিকেশনে।এ প্রসঙ্গে মার্কিন গবেষক অ্যারিয়েন হোল্যান্ড বলেন, গেমিফিকেশনের আওতায় গেম মেশিন এবং শরীর বৃত্তীয় কাজের সঙ্গে আরও বেশি সংযুক্ত হওয়া যায়। গেমিফিকেশন হচ্ছে. গেমের কৌশল; যেমন- পয়েন্ট, ব্যাজ, পুরস্কার গেমের স্তর প্রভৃতি। যে কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে এই কৌশলগুলো ব্যবহার করে সেখান থেকে ব্যবহারকারীকে বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়া। মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শিক্ষিত করে তুলতেও গেমিফিকেশন ব্যবহার করা যায়।প্রযুক্তির নতুন একটি ট্রেন্ড বা ধারা হচ্ছে এই গেমিফিকেশন। গেমিফিকেশন মূলত ভিডিও গেম শিল্পের একটি মডেল যা গেমের পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখার কাজে প্রয়োজনীয় সচেতনতা তৈরিতে ব্যবহূত হয়। সিইএস মেলায় ইউনাইটেড হেলথকেয়ার শিশুদের স্থূলতা দূর করতে একটি নাচের গেম তৈরি করেছে। যার সাহায্যে শিশুরা গেম খেলার সময় শরীরের স্থূলতা কমাতে শরীরের ওজন ও ক্যালরি ক্ষয়ের তথ্য রাখতে পারে।