ভাষা আন্দোলন নিয়ে গাজীপুরে মাল্টিমিডিয়া সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের একটি রিসোর্টে গতকাল শনিবার ভাষা আন্দোলন নিয়ে মাল্টিমিডিয়া সফটওয়্যার একুশ: ভাষাপ্রেমের অন্তহীন ফল্গুধারার মোড়ক উন্মোচন করা হয়েছে। এই সফটওয়্যারে ভাষাসৈনিকদের বক্তব্যসহ বেশ কিছু ভিডিও প্রতিবেদন, লেখা, স্থিরচিত্র, ভিডিও এবং অ্যানিমেশনের সমন্বয়ে ইউসুফ আলী ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান আর্কাইভস ৭১ তৈরি করেছে সফটওয়্যারটি। সফটওয়্যারের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস উল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ কে এম কামরুল ইসলাম, গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের অধ্যাপক মহসিন মোহাম্মদ আলী, অধ্যাপক এ কে এম হূমায়ুন কবির ভূইয়াসহ অনেকে। সভাপতিত্ব করেন ইউসুফ আলী ট্রাস্টের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিব।
বিজ্ঞপ্তি