ভাষার মাসে সিএসএম পিসিতে বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষার মাস ফেব্রুয়ারিতে কম্পিউটার সোর্সের নিজস্ব ব্র্যান্ডের কম্পিউটার সিএসএম পিসিতে বিশেষসুবিধা দেবে। এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘একুশে অফার’। গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সম্মেলনে কম্পিউটার সোর্সের বিক্রয় পরিচালক এ ইউ খান বলেন, ‘তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার আগের চেয়ে অনেক বেড়েছে।তাই এই ভাষার মাসে নিয়ে এসেছি সিএসএম পিসির নতুন একুশে অফার।’অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের সিএসএম পিসি ব্যবসায় শাখার প্রধান শাহাদাত হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে আধুনিক প্রযুক্তির সুবিধা সবার কাছে পৌঁছে দিতে হবে। এ জন্য কম্পিউটারসহ তথ্যপ্রযুক্তি দেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে। সম্মেলনে জানানো হয়, এই সুবিধা থাকাকালীন ক্রেতারা একটি পিসি কিনলে উপহার হিসেবে পাবেন একটি বাংলা বিজয় সফটওয়্যার, ইন্টেল স্কুল ব্যাগ, টি-শার্ট, ভাষা আন্দোলনের ওপর বই এবং ১৪টি গানসহ একটি দেশাত্মবোধক গানের সিডি। এই সুবিধা সিএসএমের আটটি কম্পিউটারে পাওয়া যাবে। তিন বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ সিএসএম পিসি এ মাসে সর্বনিম্ন ১৯ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে।অনুষ্ঠানে কম্পিউটার সোর্স কর্তৃপক্ষ জানায়, ঢাকায় তাদের নিজস্ব ১২টি শাখাসহ সারা দেশের অনুমোদিত ডিলারদের কাছে এসব সুবিধা পাওয়া যাবে। —প্রতিবেদক