ভাসানী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে প্রযুক্তি উৎসব
‘পরবর্তী প্রজন্মের জন্য প্রযুক্তি’ স্লোগান নিয়ে আজ বুধবার টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে প্রযুুক্তি উৎসব। ‘এডুমেকার—প্রথম আলো টেকনো ফেস্টিভ্যাল ২০১১’ নামে দুই দিনের এ উৎসবের আয়োজক বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং সোসাইটি অব আইসিটি।রোববার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব কমিটির আহ্বায়ক ও আইসিটি বিভাগের চেয়ারম্যান আহসান হাবিব জানান, সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সাইবার কেন্দ্র উদ্বোধন করা হবে। উৎসবে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেবে। এতে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি কুইজ, সাইবার গেম প্রতিযোগিতা, সেমিনার ইত্যাদির আয়োজন রাখা হয়েছে। সম্মেলনে সোসাইটি অব আইসিটির দেলোয়ার হোসেন, পল্লব রায় প্রমুখ উপস্থিত ছিলেন। —টাঙ্গাইল অফিস