ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭৮ জন শিক্ষার্থী ২৬টি দলে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং কম্পিউটার ক্লাব যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় শীর্ষস্থান পেয়েছে তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি বিভাগের আজিজ, রাতুল ও ইমতিয়াজের দল। খবর বিজ্ঞপ্তির।প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন কম্পিউটার বিজ্ঞান বিভগের চেয়ারম্যান মো. মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল নাসির, প্রভাষক মো. সাজ্জাদ হোসেন. মো. রাশেদুল হাসান, মো. মোসাদ্দেক হাসানসহ অনেকে।