ভিজআরটির মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজআরটি অর্থ ভার্চুয়ালাইজেশন ইন রিয়েল টাইম। ডিজিটাল মিডিয়ার বিষয়বস্তু তৈরির নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান ভিজআরটি ১৯ জুন ‘রিডিফাইনিং মিডিয়া’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট মাইকেল নামাতিয়া, ভাইস প্রেসিডেন্ট কেনেথ সাই ও ভিজআরটি বাংলাদেশেদের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম।অনুষ্ঠানে ভিজআরটি উদ্ভাবিত বিভিন্ন মিডিয়া সফটওয়্যার ও ভিজআরটির বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন মাইকেল ও সাই।মাইকেল জানান, উদ্ভাবনের দিক থেকে ভিজআরটি বিশ্বে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক এগিয়েছে। ইলেকট্রনিক মিডিয়ার সর্বাধুনিক প্রযুক্তির জন্য বিশ্ব সেরা অনেক মিডিয়া এখন ভিজআরটি ব্যবহার করছে। ভিজআরটি প্রযুক্তি ব্যবহারে ভার্চুয়াল পর্দার মাধ্যমে ঘটনাকে উপস্থাপন করা সম্ভব। ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে মোবাইলপণ্য বা সব ধরনের ডিভাইসের জন্য ভিজআরটি নিজস্ব ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। বর্তমানে সারা বিশ্বে ভিজআরটির ৩৬টি অফিস ও ৬০০ জনেরও বেশি কর্মকর্তা রয়েছে।মাইকেল আরও জানান, ভিজআরটির সফটওয়্যার বিশ্বের ৮০টি দেশে সাড়ে তিন হাজার টিভি চ্যানেল ও ৬০০টিরও বেশি অনলাইন মিডিয়ায় ব্যবহূত হচ্ছে। বাংলাদেশে আটটি টেলিভিশন চ্যানেল ও একটি অনলাইন মিডিয়া এরই মধ্যে ভিজআরটির সফটওয়্যার ব্যবহার করছে।অনুষ্ঠানে কেনেথ সাই ভিজআরটির বিভিন্ন কারিগরি বিষয়গুলো তুলে আনেন।