ভিজুয়াল স্টুডিওতে সেটআপ ফাইল তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজুয়াল স্টুডিও (ভিজুয়াল বেসিক, সিশার্প, সি++) প্রোগ্রামটি দিয়ে অনেকে অনেক ধরনের সফটওয়্যার তৈরি করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যেসব কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও নেই, সেসব কম্পিউটারে এই সফটওয়্যারগুলো চলে না। এর জন্য যেটা করতে হবে সেটা হলো, আপনি যে সফটওয়্যারটি তৈরি করেছেন, সেটির একটি সেটআপ ফাইল তৈরি করুন। তারপর এই সেটআপ ফাইলটি যেকোনো কম্পিউটারে নিয়ে ইনস্টল করে আপনার সফটওয়্যারটি চালাতে পারবেন। সেটআপ ফাইল তৈরি করার জন্য প্রথমে ভিজুয়াল স্টুডিও চালু করতে হবে।এখন File-এ ক্লিক করে Add থেকে New project নির্বাচন করুন। Other project types থেকে Setup and Deployment নির্বাচন করে OK করুন এবং Location থেকে দেখে নিন Setup ফাইলটি কোথায় সেভ হচ্ছে। এখন Users Programs menu-তে ডান বাটনে ক্লিক করে Add থেকে Project Output নির্বাচন করে ওকে করুন। এখন ওপরে Build থেকে Build Setup-এ ক্লিক করুন। আবার Build থেকে Build Solution-এ ক্লিক করুন। এখন সেটআপ ফাইলটি যেখানে সেভ করেছেন, সেখানে গিয়ে দেখবেন Setup ফাইল তৈরি হয়ে গেছে। এখন ভিজুয়াল স্টুডিওর dotnetfx ফাইলটি (VS2005\SQL2005\Servers\redist\2.0) অর্থাৎ dotNetFramework 2.0 এবং আপনার তৈরি করা সেটআপ ফাইলটি যেকোনো কম্পিউটারে ইনস্টল করলেই আপনার সফটওয়্যারটি চলবে। ভিসতা অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে শুধু সেটআপ ফাইলটি ইনস্টল করলেই হবে। তবে আপনার সফটওয়্যারটিতে যদি ডেটাবেইস থাকে, তাহলে ডেটাবেইস ফাইলটিও আপলোড করতে হবে। —মো. আমিনুর রহমান