ভিডিও কল সুবিধা আনবে রিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিসার্চ ইন মোশন বা রিমের তৈরি ব্ল্যাকবেরি ১০ (বিবি১০) নামের নতুন অপারেটিং সিস্টেমে যুক্ত হবে স্কাইপির মত ভিডিও কল করার নতুন একটি সুবিধা। ব্ল্যাকবেরি মেসেঞ্জার সার্ভিসের সঙ্গে ভিডিও কল সুবিধা যুক্ত করার প্রযুক্তি নিয়ে কাজ করছে রিম। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।রিমের এক কর্মকর্তা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবকে জানিয়েছেন, রিম কর্তৃপক্ষ ব্ল্যাকবেরির জন্য নতুন কিছু আনছে।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ব্ল্যাকবেরি মেসেঞ্জারের সঙ্গে স্কাইপির মত ভিডিও কল করার নতুন সুবিধা যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। তবে রিম কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।প্রসঙ্গত, ২০১৩ সালের শুরুতেই নতুন অপারেটিং সিস্টেম ও নতুন পণ্য বাজারে এনে ঘুরে দাঁড়াতে চাইছে ব্ল্যাকবেরি নির্মাতা রিম। প্রতিষ্ঠানটি বর্তমানে স্যামসাং, অ্যাপল, নকিয়া সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েছে।