ভিডিও গেম থেকে শিক্ষা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নয়নের জন্য কাজে লাগাবে গেম। অর্থাৎ ভিডিও গেম থেকে শিক্ষা নেবে গুগলের ডিপমাইন্ড নামের এআই প্রকল্প। এরই মধ্যে স্টারক্রাফট নামের এক ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ডিপমাইন্ডের গবেষণা বিজ্ঞানী ওরিয়ল ভিনায়েলস এক ব্লগ পোস্টে লেখেন, ডিপমাইন্ড একটি বৈজ্ঞানিক মিশন, যার লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গণ্ডি ছাড়িয়ে যাওয়া এবং এমন একটি প্রোগ্রাম তৈরি করা, যেন কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো নির্দেশনা ছাড়াই যেকোনো জটিল সমস্যা সমাধান করা শিখতে পারে।
২০১৭ সালে গবেষকদের জন্য গেমটি উন্মুক্ত করা হবে। ডিপমাইন্ড দলের আশা, নতুন এই পদ্ধতি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে আরও ব্যাপকভাবে ব্যবহৃত হবে।
মোখলেছুর রহমান, সূত্র: টেকক্রাঞ্চ