ভিডিও গেম পুরস্কার জিতেছে মিনিক্র্যাফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার গেমসের নিউ আর্ট পুরস্কার জিতেছে ভিডিও গেম মিনিক্র্যাফট। সম্প্রতি গেমটি ভিডিও কালচার উৎসবে বিজয়ী হিসেবে মিনিক্র্যাফটের নাম ঘোষণা করা হয়। সুইডেনের গেমস নির্মাতা মোজাংয়ের তৈরি গেমসটি মাইক্রোসফটসহ বিখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি গেমসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছে। মোজাংয়ের প্রতিষ্ঠাতা মারকুস পেরসন বলেন, ‘এ পুরস্কার ভবিষ্যতে মিনিক্র্যাফটকে গেমপ্রেমীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।’ এখনো পরীক্ষামূলকভাবে প্রকাশিত হওয়া গেমটি আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ছাড়া হবে। তবে ইতিমধ্যে গেমটি কেনার তালিকায় যুক্ত হয়েছে প্রায় ৪০ লাখ গ্রাহক! গেম খেলার আগ্রহ এবং সেরা গেমের প্রতিযোগিতাগুলো ভালো ভালো গেম তৈরির প্রতিযোগিতা সৃষ্টি করছে। পাশাপাশি বর্তমানে এসব প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন বিশেষজ্ঞদের দল। যাঁরা শুধু গেমই নয়, গেমসের নানা আকর্ষণীয় দিকগুলোও নজরে নিচ্ছেন। যার ফলে এ খাতে প্রচুর সম্ভাবনাও বাড়ছে। কম্পিউটারে খেলার পাশাপাশি স্মার্টফোনের উপযোগী করে তৈরি হওয়ায় ব্যবহারকারীরা সহজেই যুক্ত হচ্ছে গেমার তালিকায়। বর্তমানে স্মার্টফোনেও গেম খেলার হারও আগের চেয়ে বেড়েছে অনেক। এটি সত্যিই গেম খাতের উন্নয়নের জন্য সুখবর বলে মানছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম