ভিডিও গেমে পিয়ার্স ব্রুসনান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস বন্ড সিরিজের হিরো পিয়ার্স ব্রুসনানের সোনালি বন্দুকটিতে আবারও গুলি লোড করতে যাচ্ছে বিখ্যাত ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটিভিশন। বন্ড সিরিজের বিখ্যাত মুভি ‘গোল্ডেন আই’-এর আদলে নতুন ভিডিও গেম এ মাসেই বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গেমটিতে পিয়ার্স ব্রুসনানকে ১৬ বছর বয়সী তরুণ হিসেবে দেখা যাবে।অ্যাকটিভিশনের এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, এ মাসেই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন ০০৭ গেম গোল্ডেন আইয়ের উদ্বোধন করবে।২০ জুলাই বার্ষিক কমিক-কন এক্সপোতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে। একই সময় অ্যাকটিভিশন ‘স্পাইডার-ম্যান’ ও ‘এক্স-মেন’ সিরিজেরও প্রদর্শনীর আয়োজন করবে।জেমস বন্ড সিরিজের নতুন গেমের নাম ‘গোল্ডেন আই ০০৭: রিলোডেড’ দেওয়া হবে বলে গত মাসে অ্যাকটিভিশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।