ভিডিও চ্যাট প্রতিষ্ঠান কিনল ইয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের এ যুগে ইয়াহুর সেবাকে আরও উন্নত করার জন্য ভবিষ্যতে ‘ভিডিও চ্যাট’ সুবিধা চালু করতে পারে ইয়াহু ইনকরপোরেশন। সম্প্রতি ‘অন দ্য ইয়ার’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ভিডিও চ্যাট নির্মাতা প্রতিষ্ঠান কিনেছে ইয়াহু। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ইয়াহু গতকাল মঙ্গলবার ‘অন দ্য ইয়ার’ নামের প্রতিষ্ঠানটি কিনেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা এ প্রসঙ্গে জানিয়েছেন, বর্তমানে ইয়াহুকে ফেসবুক, গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। ইয়াহুর ঘুরে দাঁড়ানোর প্রয়োজনেই নতুন প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান তৈরি করা দরকার। আর সে লক্ষ্যেই এগোচ্ছেন প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী মারিসা মেয়ার। ইয়াহুর মোবাইল প্ল্যাটফর্ম শক্তিশালী করার জন্য দায়িত্ব নেওয়ার পর দুটি প্রতিষ্ঠান কিনলেন সম্প্রতি প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়া মারিসা মেয়ার। এর আগে ‘স্ট্যাম্পড’ নামে একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান কিনেছে ইয়াহু।এদিকে ইয়াহুর একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘অন দ্য ইয়ার’-এর বর্তমান কোনো পণ্য ইয়াহুর অধীনে উন্মুক্ত করা হবে না। তবে ইয়াহু সেবার সঙ্গে ভবিষ্যতে সরাসরি ভিডিও চ্যাট করার জন্য ‘অন দ্য ইয়ার’ সুবিধাকে যুক্ত করা হতে পারে।নতুন প্রতিষ্ঠান কেনার পর ৪ ডিসেম্বর ইয়াহুর শেয়ারের দাম বেড়েছে।